রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাপ্তাইয়ে হালদা ও কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাপ্তাইয়ে হালদা ও কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি):

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এবং এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর অমূল্য মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় রাঙামাটির কাপ্তাইয়ে এক গুরুত্বপূর্ণ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীদূষণ রোধ এবং অবৈধ মাছ শিকার বন্ধ করে মা-মাছ রক্ষায় স্থানীয় অংশীজনদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

আজ রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় এই সভার আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী। তিনি বলেন, "হালদা ও কর্ণফুলী নদী আমাদের জাতীয় সম্পদ। এই নদীর সুরক্ষা কেবল সরকারি উদ্যোগের ওপর ছেড়ে দিলে চলবে না; এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নদী সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর নজরদারির ওপর জোর দেন রাঙামাটি জেলা পরিষদের মৎস্য বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য বিল্টু চাকমা।

সভায় স্বাগত বক্তব্য দিয়ে মূল বিষয়বস্তু তুলে ধরেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, ‘মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।

বক্তারা বলেন, হালদা ও কর্ণফুলী নদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যসম্পদের আধার। মা-মাছের অবাধ বিচরণক্ষেত্র ও প্রজনন পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। নদীদূষণ বন্ধ এবং সব ধরনের অবৈধ মাছ শিকার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নদী সুরক্ষায় সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

এই সময়োপযোগী সভার আয়োজন কাপ্তাইয়ের স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহলে নদীর সুরক্ষায় নতুন আশার সঞ্চার করেছে।

বিষয় : কাপ্তাইয়ে হালদা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কাপ্তাইয়ে হালদা ও কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream