জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে, উপজেলা পরিষদের চত্বরে, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব'র সভাপতিত্বে, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায়, আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, গনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে নজরুল ইসলাম, উদয়ন সমবায় সমিতির সদস্য মানিক রঞ্জন মজুমদার সহ প্রমূখ।
মতামত