রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভাবগাম্ভীর্যের সহিত কুবিতে দেবী কালীর আরাধনা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাবগাম্ভীর্যের সহিত কুবিতে দেবী কালীর আরাধনা

কুবি প্রতিনিধি: 


আলো, প্রার্থনা আর ভক্তির আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্‌যাপিত হচ্ছে কালী পূজা ও দীপাবলি উৎসব।  

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে দীপাবলি উৎসব এবং প্রার্থনা কক্ষে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে আয়োজিত হচ্ছে কালী পূজা। মঙ্গল আরতি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় দীপাবলির। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও ধুনুচি নৃত্য। রাত ৯টা থেকে শুরু হয় কালী পূজার আনুষ্ঠানিকতা। গভীর রাতে অঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে শ্যামা স্তুতি। 

এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, "আজকের এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র ১৪ বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। তাঁকে বরণ করে নিতে অযোধ্যাবাসী আলোকসজ্জার আয়োজন করেন। সেই আলোকেই আমাদের এ আয়োজন। দীপাবলির আলোয় সবার মনের অন্ধকার দূর হয়ে মঙ্গল বয়ে আনুক।" 

সনাতন বিদ্যার্থী সংসদের কালী পূজা কমিটির আহ্বায়ক অপু পাল বলেন, "আমরা দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মায়ের পূজার আয়োজন করেছি। পূজার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা জানাই, মা যেন সবার মনোবাসনা পূরণ করেন।"

বিষয় : কুবিতে দেবী কালীর আরাধনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ভাবগাম্ভীর্যের সহিত কুবিতে দেবী কালীর আরাধনা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কুবি প্রতিনিধি: 


আলো, প্রার্থনা আর ভক্তির আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্‌যাপিত হচ্ছে কালী পূজা ও দীপাবলি উৎসব।  

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে দীপাবলি উৎসব এবং প্রার্থনা কক্ষে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে আয়োজিত হচ্ছে কালী পূজা। মঙ্গল আরতি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় দীপাবলির। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও ধুনুচি নৃত্য। রাত ৯টা থেকে শুরু হয় কালী পূজার আনুষ্ঠানিকতা। গভীর রাতে অঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে শ্যামা স্তুতি। 

এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, "আজকের এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র ১৪ বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। তাঁকে বরণ করে নিতে অযোধ্যাবাসী আলোকসজ্জার আয়োজন করেন। সেই আলোকেই আমাদের এ আয়োজন। দীপাবলির আলোয় সবার মনের অন্ধকার দূর হয়ে মঙ্গল বয়ে আনুক।" 

সনাতন বিদ্যার্থী সংসদের কালী পূজা কমিটির আহ্বায়ক অপু পাল বলেন, "আমরা দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মায়ের পূজার আয়োজন করেছি। পূজার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা জানাই, মা যেন সবার মনোবাসনা পূরণ করেন।"


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream