রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐক্যবদ্ধভাবে দেশ ও বিশ্ববিদ্যালয় গড়ার আহ্বানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, প্রক্টর ও ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে জাতি সঠিক দিকনির্দেশনা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার মোহে নয়, জাতির আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতি, তৈরি পোশাকশিল্প, কৃষি বিপ্লব ও স্বাধীন পররাষ্ট্রনীতির শক্তিশালী ভিত্তি তৈরি হয়।’

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, ‘জাতীয় সমৃদ্ধি অর্জন ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারস্পরিক ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।’

প্রক্টর ও ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়েই দেশ চরম সংকট থেকে রক্ষা পেয়েছিল। এই দিবসের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সবার নৈতিক দায়িত্ব।’

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। এই চেতনা ধারণ করে দল-মত-নির্বিশেষে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কুবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream