ঝালকাঠির রাজাপুরে টমটমের ধাক্কায় সিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় আশ্রাফুল মাদারিস কওমি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিফাত বড় কৈবর্তখালী এলাকার আব্দুল নূরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী আশ্রাফুল মাদারিস কওমি মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম বলেন, "আমি ঘুম থেকে উঠে পুকুরের ঘাটলায় বসে ব্রাশ করছিলাম। তখন পাশে একটি বাস ও অটোরিকশা চালকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আমি সেদিকে তাকিয়ে ছিলাম। এ সময় ভান্ডারিয়ার দিক থেকে আসা একটি টমটম পেছন থেকে শিশুটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। আমি দৌড়ে এসে বাচ্চাটিকে উদ্ধার করি। টমটমের দিকে আর তাকানো হয়নি।"
তিনি আরও জানান, ধাক্কায় শিশুটির মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। শিশু সিফাতের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
মতামত