রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উজিরপুরে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
উজিরপুরে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন ওরফে মিঠুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বায়জিদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে মুঠোফোনে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়জিদ হোসেন ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোনে তাঁর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে বায়জিদকে আটক করেন। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও থাকার বিষয়টি দেখতে পাওয়ার দাবি করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন (৭০) বলেন, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন বায়জিদ হোসেন। বিষয়টি ওই গৃহবধূর নজরে এলে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, বায়জিদ হোসেনের ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়জিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বায়জিদ হোসেন মিঠুকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উজিরপুরে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ  পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন ওরফে মিঠুর আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা, পুলিশ বাদী হয়ে মামলা।সন্ধ্যায় দল থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দলটি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

উজিরপুরে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream