রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল গত ০৬ নভেম্বর ২০২৬ খ্রি. রাত ০৯.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালাদিয়ার গ্রামস্থ ৩নং আসামি মো: তোফাজ্জল হোসেনের পুকুর পাড়ে অবস্থিত টিনের ছাপড়া ঘরের ভিতর হতে অভিযুক্ত ১। মো: বিপুল মোল্লা ২। মো: সুনীল সরকার ও ৩। মো: তোফাজ্জল হোসেনগণের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, মো: বিপুল মোল্লা রাজশাহী জেলার চারঘাট থানার বালাদিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র, মো: সুনীল সরকার রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মো: বিশু সরকার ওরফে বেলালের পুত্র এবং মো: তোফাজ্জল হোসেন একই জেলার একই থানার উত্তর ভাটপাড়া গ্রামের মো: আ: খালেকের পুত্র।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তগণের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।
মতামত