শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) রাত ৮ টার সময় উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত শিউলি বেগমের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন তথ্য ও মাদক কারবারের অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির নেতৃত্বে একটি চৌকস দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে মাদকদ্রব্য জব্দের পর শিউলি বেগমকে গ্রেফতার করা হয়। তিনি ভগবানপুর গ্রামের মো. টিটু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, দোকানে সাধারণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন শিউলি বেগম। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে গাইবান্ধা জেলায় মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ডিবি পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয় নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, নিয়মিত গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে গাইবান্ধাকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ডিবি পুলিশ।গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) রাত ৮ টার সময় উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত শিউলি বেগমের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন তথ্য ও মাদক কারবারের অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির নেতৃত্বে একটি চৌকস দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে মাদকদ্রব্য জব্দের পর শিউলি বেগমকে গ্রেফতার করা হয়। তিনি ভগবানপুর গ্রামের মো. টিটু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, দোকানে সাধারণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন শিউলি বেগম। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে গাইবান্ধা জেলায় মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ডিবি পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয় নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, নিয়মিত গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে গাইবান্ধাকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ডিবি পুলিশ।গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream