শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিজানুর গ্রেপ্তার

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার জহরুল হক ফালুর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নিয়ে যান মিজানুর। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে ডোমার থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী শিশুটির বাবা জানান, অভিযুক্ত তাদের প্রতিবেশী হওয়ায় তার মেয়ে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। সেই পরিচিতির সুযোগ নিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির বাবা।

অন্যদিকে অভিযুক্তের স্বজনেরা জানান, তারা লোকমুখে ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তারাও যথাযথ শাস্তির দাবি জানান।

ডোমার থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিজানুর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার জহরুল হক ফালুর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নিয়ে যান মিজানুর। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে ডোমার থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী শিশুটির বাবা জানান, অভিযুক্ত তাদের প্রতিবেশী হওয়ায় তার মেয়ে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। সেই পরিচিতির সুযোগ নিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির বাবা।

অন্যদিকে অভিযুক্তের স্বজনেরা জানান, তারা লোকমুখে ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তারাও যথাযথ শাস্তির দাবি জানান।

ডোমার থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream