পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে শপথ ও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার সূর্যমনি ইউনিয়নে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শরীরে কাফনের কাপড় জড়িয়ে সেখানে জড়ো হন। পরে তাঁরা শপথ পাঠ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে।
এ সময় নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিভিন্ন স্লোগান দেন এবং মিছিলে অংশ নেন। জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এমন কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে কর্মসূচির বিষয়ে স্থানীয় জামায়াতে ইসলামী কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত