বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার বান্দরবানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বান্দরবানের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস ক্লাবের নতুন কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং পেশাদার সাংবাদিকতা বিকাশে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জাবেদ রেজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বান্দরবান প্রেস ক্লাব সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।
সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয়পক্ষ।
মতামত