বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে পোস্টারিংয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার বীরগ্রাম, খরনা ও বনানীসহ কয়েকটি এলাকায় রাতে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুলের উদ্যোগে পোস্টারিং করা হয়েছে বলে দাবি করা হয়।
পোস্টের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা দেখা যায়। এতে আরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের নাম ট্যাগ করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে রাতের আঁধারে প্রকাশ্যে পোস্টারিংয়ের ঘটনায় সকাল থেকে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারা, কখন ও কোথায় এসব পোস্টার লাগিয়েছে, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির একাধিক নেতাকর্মীরা।
মতামত