শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মতলব দক্ষিণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে "স্বপ্নের পথে, বিজয়ের সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ খান, সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম কিরন, এডহক কমিটির সদস্য মো. ফয়সাল খন্দকার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মতলব দক্ষিণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে "স্বপ্নের পথে, বিজয়ের সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ খান, সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম কিরন, এডহক কমিটির সদস্য মো. ফয়সাল খন্দকার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream