সম্প্রতি, নওগাঁ জেলার সর্ব পশ্চিমের পূনর্ভবা নদী বিধৌত ধানের রাজ্য বলে খ্যাত পোরশায় সহপাঠীদের সঙ্গে দোলনা খেলতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে রিফাত হোসেন (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে গত বুধবার ৫/১১/২৬ বিকেলে, এই মর্মে দূঃখজনক খবর পাওয়া যায়। জানা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্বগ্রামের একটি আমবাগানে এই দূঃখজনক দুর্ঘটনাটি ঘটে।
আরো জানা যায়, নিহত রিফাত হোসেন পূর্বগ্রামের সফিউল ইসলামের ছেলে এবং স্থানীয় পূর্বগ্রাম দারুল উলুম সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রমতে প্রকাশ থাকে যে, ঘটনার দিন বিকেলে রিফাত তার কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি আমবাগানে খেলতে যায়। একপর্যায়ে তারা সবাই মিলে ওই বাগানের একটি বড় আমগাছের ডালে দড়ি বেঁধে দোল খাচ্ছিল। হুট করে ওই গাছের একটি ভারী ডাল ভেঙ্গ সরাসরি রিফাতের মাথার ওপর এসে পড়লে, সে গুরুতর আহত হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা অতি দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত