শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কারাবাস কিংবা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: মেজর (অব.) আখতারুজ্জামান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কারাবাস কিংবা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: মেজর (অব.) আখতারুজ্জামান
ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় এক মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। কারামুক্তির পর তিনি বলেছেন, কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কারামুক্তি উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। তবে কারাবাস কিংবা ভয়ভীতি তাকে দমিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়ের মতো দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করা সম্ভব। তারা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান না। যত বাধাই আসুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছেন। সেই রাজনৈতিক জীবনকে তিনি বিশাল এক নদীর সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, সেই রাজনীতিকে ভুল বলছেন না, তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের একপর্যায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে তিনি আরেকটি বিশাল নদীতে যুক্ত হয়েছেন। সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যে পথচলা শুরু করেছি, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবেই। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে মাথা নত করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কারাভোগ করেছি, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে পিছপা হব না।’

শুক্রবার সকালে মেজর ( অব.) আখতারুজ্জামান ঢাকা হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কে কটিয়াদী সিমানায় থেকে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে জামায়াতের নেতাকর্মীরা বরণ করে শুভাযাত্রার মাধ্যমে কটিয়াদী বাসস্ট্যান্ডে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।

কটিয়াদী উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কারাবাস কিংবা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: মেজর (অব.) আখতারুজ্জামান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream