শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেপ্তার ৪

ছবি: কুলাউড়া থানা পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কুলাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় চন্দন কুর্মীর বাড়ির সামনে থেকে তাঁর একটি হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে এসআই আল আমিন অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া (৩৭) ও ইকবাল আহমদ (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ টাকা।

অন্যদিকে,কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলায় পৃথক অভিযানে তুফায়লে আহমদ (৩০) ও লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থানার এসআই আল আমিন জানান,চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি সিএনজি চুরির মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কুলাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় চন্দন কুর্মীর বাড়ির সামনে থেকে তাঁর একটি হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে এসআই আল আমিন অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া (৩৭) ও ইকবাল আহমদ (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ টাকা।

অন্যদিকে,কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলায় পৃথক অভিযানে তুফায়লে আহমদ (৩০) ও লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থানার এসআই আল আমিন জানান,চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি সিএনজি চুরির মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream