শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  মামুনুর রশিদ মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক মামুনুর রশিদ মুকুল উপজেলার ৪ নম্বর বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে ক্ষেতলাল থানা-পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় মুকুলের পুকুরপাড়ে অবস্থিত টিনের তৈরি একটি একচালা ঘরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে দুটি পূর্ণাঙ্গ ও একটি আংশিক ব্লিস্টার প্যাকেটে মোট ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া একটি বাটন ফোন ও দুটি স্মার্টফোনসহ মোট তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে দেশীয় অস্ত্র হিসেবে একটি রামদা, দুটি চাপাতি, একটি সামুরাই, একটি ছুরি, একটি সুল, একটি হাতুড়ি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি লোহার চামটা, পাঁচটি প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ছেনি, ১৪টি ডাল রেঞ্জ, চারটি এল রেঞ্জ ও একটি ধারালো চাকু জব্দ করা হয়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তের পুকুরপাড়ে টিনের তৈরি ঘর থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে আটক ব্যক্তিকে জয়পুরহাটের বিজ্ঞ বিচারিক জ্যেষ্ঠ আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream