শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন
রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream