নীলফামারীর সৈয়দপুরের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে স্কুলে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মামুনুর রহমান। দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মতামত