বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ|
গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়| শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে| গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|
মতামত