শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে যুবলীগের মিছিল, ব্যানার-ফেস্টুনসহ আটক ১২


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে যুবলীগের মিছিল, ব্যানার-ফেস্টুনসহ আটক ১২
ছবি: সংগৃহীত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর ধোপাদিঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের মো. শাহেক আহমেদ (৩২), একই গ্রামের মো. সেলিম আহমেদ (৩৭), একই উপজেলার মৌলভীরচকের মুন্না আহমেদ (২৯), কানাইঘাট উপজেলার মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল গ্রামের তানিম ইকবাল (১৯), একই গ্রামের সালেহ আহমেদ (১৮) ও এসএম নাদিম (২০), মহেশপুরের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুরের আলী আহমদ (৪৫), দক্ষিণ সুরমার বরইকান্দির ফাহিম হাসান রনি (১৮) ও জুনায়েদ আহমেদ (৩৮) এবং গোপশহরের জাকের খান (২৯)।

সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর জেলরোড থেকে যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ধোপাদিঘীরপাড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ব্যানার ও পাঁচটি ফেস্টুন উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : আটক যুবলীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


সিলেটে যুবলীগের মিছিল, ব্যানার-ফেস্টুনসহ আটক ১২

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর ধোপাদিঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের মো. শাহেক আহমেদ (৩২), একই গ্রামের মো. সেলিম আহমেদ (৩৭), একই উপজেলার মৌলভীরচকের মুন্না আহমেদ (২৯), কানাইঘাট উপজেলার মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল গ্রামের তানিম ইকবাল (১৯), একই গ্রামের সালেহ আহমেদ (১৮) ও এসএম নাদিম (২০), মহেশপুরের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুরের আলী আহমদ (৪৫), দক্ষিণ সুরমার বরইকান্দির ফাহিম হাসান রনি (১৮) ও জুনায়েদ আহমেদ (৩৮) এবং গোপশহরের জাকের খান (২৯)।

সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর জেলরোড থেকে যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ধোপাদিঘীরপাড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ব্যানার ও পাঁচটি ফেস্টুন উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream