শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পদ্মায় অবৈধ বাঁধ উচ্ছেদ: সংবাদ প্রকাশের পর প্রশাসনের বিশেষ অভিযান

​ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর স্বাভাবিক জলপ্রবাহ রুদ্ধ করে নির্মিত সেই আলোচিত অবৈধ বাঁধ অবশেষে উপজেলা প্রশাসন উচ্ছেদ করেছে । জনপ্রিয় পত্রিকা ‘বাংলা এফএম' অনলাইন পত্রিকায়  বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। অবশেষে উপজেলা  প্রশাসনের  অভিযানে মুক্ত হলো পদ্মার জলপ্রবাহ, স্বস্তি ফিরেছে স্থানীয় জেলে ও নদীপাড়ের বাসিন্দাদের মাঝে।

​এর আগে পদ্মার বুক চিরে প্রভাবশালী চক্রের অবৈধ বাঁধ নির্মাণ, মৎস্য প্রজনন ধ্বংস ও সাধারণ জেলেদের জীবিকা হরণের বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের লিখিত নির্দেশ সত্ত্বেও ১৮ দিন নীরব ছিল প্রশাসন। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তা ও ভুক্তভোগীদের অসহায়ত্ব তুলে ধরে ‘দৈনিক তৃতীয় যাত্রা পত্রিকায়  “এমপির নির্দেশে উপেক্ষিত :প্রশাসন নিরব ভুক্তভোগী কে হুমকি শিরোনামে  একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশের পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

​চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে চরঝাউকান্দা ইউনিয়নের চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী পদ্মার সংযোগস্থলে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী আটকে আড়াআড়িভাবে তৈরি করা বাঁশের বেড়া, মাটির বাঁধ ও সূক্ষ্ম ফাঁদের জাল অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। 

পত্রপত্রিকার ব্যাপক লেখালেখির পরিপ্রেক্ষিতে  প্রশাসন  বাঁধ উচ্ছেদ হওয়ায়  স্থানীয় কয়েক শত মৎস্যজীবী পরিবারজন্য মাছ শিকারের উন্মুক্ত করা হলো । 

বাঁধটি ভেঙে দেওয়ায় পদ্মা আবার মুক্ত হয়েছে এবং সাধারণ জেলেরা তাদের জীবন-জীবিকা ফিরে পেয়েছেন। দ্রুত প্রশাসনকে মাঠে নামাতে অগ্রণী ভূমিকা রাখায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পদ্মায় অবৈধ বাঁধ উচ্ছেদ: সংবাদ প্রকাশের পর প্রশাসনের বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

​ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর স্বাভাবিক জলপ্রবাহ রুদ্ধ করে নির্মিত সেই আলোচিত অবৈধ বাঁধ অবশেষে উপজেলা প্রশাসন উচ্ছেদ করেছে । জনপ্রিয় পত্রিকা ‘বাংলা এফএম' অনলাইন পত্রিকায়  বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। অবশেষে উপজেলা  প্রশাসনের  অভিযানে মুক্ত হলো পদ্মার জলপ্রবাহ, স্বস্তি ফিরেছে স্থানীয় জেলে ও নদীপাড়ের বাসিন্দাদের মাঝে।

​এর আগে পদ্মার বুক চিরে প্রভাবশালী চক্রের অবৈধ বাঁধ নির্মাণ, মৎস্য প্রজনন ধ্বংস ও সাধারণ জেলেদের জীবিকা হরণের বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের লিখিত নির্দেশ সত্ত্বেও ১৮ দিন নীরব ছিল প্রশাসন। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তা ও ভুক্তভোগীদের অসহায়ত্ব তুলে ধরে ‘দৈনিক তৃতীয় যাত্রা পত্রিকায়  “এমপির নির্দেশে উপেক্ষিত :প্রশাসন নিরব ভুক্তভোগী কে হুমকি শিরোনামে  একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশের পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

​চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে চরঝাউকান্দা ইউনিয়নের চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী পদ্মার সংযোগস্থলে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী আটকে আড়াআড়িভাবে তৈরি করা বাঁশের বেড়া, মাটির বাঁধ ও সূক্ষ্ম ফাঁদের জাল অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। 

পত্রপত্রিকার ব্যাপক লেখালেখির পরিপ্রেক্ষিতে  প্রশাসন  বাঁধ উচ্ছেদ হওয়ায়  স্থানীয় কয়েক শত মৎস্যজীবী পরিবারজন্য মাছ শিকারের উন্মুক্ত করা হলো । 

বাঁধটি ভেঙে দেওয়ায় পদ্মা আবার মুক্ত হয়েছে এবং সাধারণ জেলেরা তাদের জীবন-জীবিকা ফিরে পেয়েছেন। দ্রুত প্রশাসনকে মাঠে নামাতে অগ্রণী ভূমিকা রাখায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream