শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল-এমদাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনাম উদ্দিন, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা. আব্দুল মুতলিব, সমাজসেবী আতিকুর রহমান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক শফিক উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হামিদ, ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা কমিটির সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল ইসলাম কয়েছসহ আরও অনেকে।

কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মেধার যথাযথ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আয়োজক কমিটির পক্ষ থেকেও মেধাবৃত্তি পরীক্ষাসহ ট্রাস্টের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২০২৩ সাল থেকে প্রতিবছর শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে । এছাড়া ২০২০ সাল থেকে প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং পবিত্র রমজানে অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এ ট্রাস্ট। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সিসি ক্যামেরা স্থাপনসহ শিক্ষাবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে ট্রাস্টটি।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের অকাল প্রয়াণের পর তার স্মরণে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন পিতা ফজলুল হক। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কাজে নিয়োজিত ছিলেন। ২০২০ সালে তিনি অকাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ২০২০ সালেই তার স্মরণে প্রতিষ্ঠা করা হয় শিরিন মেমোরিয়াল ট্রাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে মানবিক, সামাজিক ও শিক্ষাবান্ধব এসব কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream