শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাসাইলের খান বাড়ি স্পোর্টিং ক্লাব

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাথরঘাটায় উদয়ন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাসাইল ইউনিয়নের খান বাড়ি স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে পাথরঘাটা শাহী মাঠে অনুষ্ঠিত ফাইনালে মিতালী স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

‎বিকেল সাড়ে ৩টায় বাসাইল ইউনিয়নের পাথরঘাটা শাহী মাঠে ফাইনাল খেলা শুরু হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খান বাড়ি স্পোর্টিং ক্লাব।

‎খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহেদুল কবির। খেলার উদ্বোধন করেন পাথরঘাটা এমদাদিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মো. সেলিম শিকদার।

‎উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবীর মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল শিকদার, শহিদুল ইসলাম ভূঁইয়া, রবিন শিকদার, সুজন শিকদার, শামসুজ্জামান পনির, সাইয়্যেদুল বাশার ও কামাল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান রেফারি মামুন বেপারী, ধারাভাষ্যকার শেখ সাদীসহ আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

‎ফাইনাল খেলাকে ঘিরে মাঠে স্থানীয় দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাসাইলের খান বাড়ি স্পোর্টিং ক্লাব

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাথরঘাটায় উদয়ন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাসাইল ইউনিয়নের খান বাড়ি স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে পাথরঘাটা শাহী মাঠে অনুষ্ঠিত ফাইনালে মিতালী স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

‎বিকেল সাড়ে ৩টায় বাসাইল ইউনিয়নের পাথরঘাটা শাহী মাঠে ফাইনাল খেলা শুরু হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খান বাড়ি স্পোর্টিং ক্লাব।

‎খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহেদুল কবির। খেলার উদ্বোধন করেন পাথরঘাটা এমদাদিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মো. সেলিম শিকদার।

‎উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবীর মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল শিকদার, শহিদুল ইসলাম ভূঁইয়া, রবিন শিকদার, সুজন শিকদার, শামসুজ্জামান পনির, সাইয়্যেদুল বাশার ও কামাল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান রেফারি মামুন বেপারী, ধারাভাষ্যকার শেখ সাদীসহ আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

‎ফাইনাল খেলাকে ঘিরে মাঠে স্থানীয় দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream