শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক

নরসিংদীর মনোহরদীতে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহরাব (২০) নামে এক মক্তব শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক মো. সোহরাব মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি মক্তবে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি ব্রিলিয়ান্ট ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি প্রতিদিন সকালে আরবি পড়ার জন্য সে স্থানীয় একটি মক্তবে যাতায়াত করত। এ সুযোগে মক্তবের শিক্ষক সোহরাব বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে শিশুটি প্রতিদিনের মতো মক্তবে যায়। পড়া শেষে মক্তবের মাসিক বেতন নিয়ে আসার কথা বলে শিক্ষক সোহরাব তাকে বাড়িতে পাঠান। পরে সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় আল আমিন নামে এক ব্যক্তির নির্মাণাধীন একটি পরিত্যক্ত ঘরে শিশুটিকে একা পেয়ে পথরোধ করেন অভিযুক্ত শিক্ষক।

এ সময় শিশুটিকে জোরপূর্বক জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সোহরাবের বিরুদ্ধে। শিশুটি চিৎকার করে পালানোর চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি থেকে বাজারের ব্যাগ আনার কথা বললে সেই সুযোগে শিশুটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খুলে বলে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে শিশুটির মা মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর মা।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশাহ জানান, শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. সোহরাবকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগটি নথিভুক্ত করে তাঁকে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতে অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream