সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একেএইচ গার্মেন্টসে অগ্নিসংযোগ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একেএইচ গার্মেন্টসে অগ্নিসংযোগ
৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একেএইচ গার্মেন্টসে অগ্নিসংযোগ

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সাভারের হেমায়েতপুরে একেএইচ গার্মেন্টসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হেমায়েতপুরে অবস্থিত একেএইচ গার্মেন্টসে হামলা চালায়। এ সময় কারখানার বিভিন্ন স্থাপনা ও ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। একপর্যায়ে কারখানার মূল ফটকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এতে কারখানাটির অন্তত ২০ জন আহত হন।

অন্যদিকে, একই দাবিতে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের কারখানার ফটক ও মহাসড়ক থেকে সরিয়ে দেন।

এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পোশাক কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একেএইচ গার্মেন্টসে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সাভারের হেমায়েতপুরে একেএইচ গার্মেন্টসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হেমায়েতপুরে অবস্থিত একেএইচ গার্মেন্টসে হামলা চালায়। এ সময় কারখানার বিভিন্ন স্থাপনা ও ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। একপর্যায়ে কারখানার মূল ফটকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এতে কারখানাটির অন্তত ২০ জন আহত হন।

অন্যদিকে, একই দাবিতে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের কারখানার ফটক ও মহাসড়ক থেকে সরিয়ে দেন।

এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পোশাক কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream