সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

‘দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর২৬) সকালে কুলাউড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, 

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্কাছ আলী ও কম্পিউটার অপারেটর প্রবির চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু মইনুল নামের এক উদ্যোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে ৫ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় তিনি লংলা যুব সংস্থাকে যুব সংগঠনের সনদ প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

‘দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর২৬) সকালে কুলাউড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, 

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্কাছ আলী ও কম্পিউটার অপারেটর প্রবির চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু মইনুল নামের এক উদ্যোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে ৫ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় তিনি লংলা যুব সংস্থাকে যুব সংগঠনের সনদ প্রদান করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream