রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে শ্রমিক বিক্ষোভের জেরে তিন স্টেশনে বন্ধ মেট্রোরেল, স্বাভাবিক চলাচল শুরু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে শ্রমিক বিক্ষোভের জেরে তিন স্টেশনে বন্ধ মেট্রোরেল, স্বাভাবিক চলাচল শুরু
মিরপুরে শ্রমিক বিক্ষোভের জেরে তিন স্টেশনে বন্ধ মেট্রোরেল, স্বাভাবিক চলাচল শুরু

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় ঢাকার মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। নিরাপত্তাঝুঁকির কারণে মিরপুরের তিনটি স্টেশনে কয়েক ঘণ্টা ট্রেন থামানো বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ২টার দিকে পুরোপুরি চালু হয় মেট্রোরেল চলাচল।

রোববার (১ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুরে স্টেশনের নিচের সড়কে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে বেলা ১১টা ৩৮ মিনিটে মিরপুর-১০ স্টেশনের সব প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্টেশনটিতে কোনো ট্রেন থামেনি। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

এরপর বেলা ১১টা ৪৮ মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করা হয়। ওই স্টেশনেও ট্রেন থামানো বন্ধ রাখা হয়। দুপুর ১২টা ২৪ মিনিটে পল্লবী স্টেশনে ট্রেন থামানো বন্ধ করে গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্র জানায়, পোশাকশ্রমিকদের আন্দোলন একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেল পুলিশ ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন না থামানোর সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ স্টেশনগুলো বন্ধ রেখে ট্রেন চলাচল অব্যাহত রাখে। মেট্রোরেলের ভাষায়, কোনো স্টেশনে ট্রেন না থামিয়ে পার হয়ে যাওয়াকে ‘স্টেশন স্কিপ’ বলা হয়।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তিনটি স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল। পরে পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করা হয়। বেলা ১টা ৫৮ মিনিটে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয় এবং সব স্টেশন খুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬


মিরপুরে শ্রমিক বিক্ষোভের জেরে তিন স্টেশনে বন্ধ মেট্রোরেল, স্বাভাবিক চলাচল শুরু

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় ঢাকার মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। নিরাপত্তাঝুঁকির কারণে মিরপুরের তিনটি স্টেশনে কয়েক ঘণ্টা ট্রেন থামানো বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ২টার দিকে পুরোপুরি চালু হয় মেট্রোরেল চলাচল।

রোববার (১ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুরে স্টেশনের নিচের সড়কে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে বেলা ১১টা ৩৮ মিনিটে মিরপুর-১০ স্টেশনের সব প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্টেশনটিতে কোনো ট্রেন থামেনি। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

এরপর বেলা ১১টা ৪৮ মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করা হয়। ওই স্টেশনেও ট্রেন থামানো বন্ধ রাখা হয়। দুপুর ১২টা ২৪ মিনিটে পল্লবী স্টেশনে ট্রেন থামানো বন্ধ করে গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্র জানায়, পোশাকশ্রমিকদের আন্দোলন একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেল পুলিশ ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন না থামানোর সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ স্টেশনগুলো বন্ধ রেখে ট্রেন চলাচল অব্যাহত রাখে। মেট্রোরেলের ভাষায়, কোনো স্টেশনে ট্রেন না থামিয়ে পার হয়ে যাওয়াকে ‘স্টেশন স্কিপ’ বলা হয়।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তিনটি স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল। পরে পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করা হয়। বেলা ১টা ৫৮ মিনিটে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয় এবং সব স্টেশন খুলে দেওয়া হয়।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream