রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাকরিতে যোগ দিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাকরিতে যোগ দিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চাকরিতে যোগ দিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে। তবে চাকরিতে যোগ দেওয়ার পর কোনোভাবেই সেই রাজনৈতিক পরিচয় বা প্রভাব কাজে লাগানো যাবে না।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি দেশের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি অনেকটাই তাদের দায়িত্ব পালনের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা মেনে চলতে হবে। সার্ভিস রুলস অনুসরণ করার পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশনাও পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কাজ অন্য ক্যাডারের তুলনায় আলাদা। নানা চ্যালেঞ্জ ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাই দায়িত্ব পালনে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও বিচক্ষণতা জরুরি।

এ সময় আইন প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ৪৫তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে ৮০ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির পর আজ রবিবার (১ নভেম্বর) পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬


চাকরিতে যোগ দিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে। তবে চাকরিতে যোগ দেওয়ার পর কোনোভাবেই সেই রাজনৈতিক পরিচয় বা প্রভাব কাজে লাগানো যাবে না।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি দেশের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি অনেকটাই তাদের দায়িত্ব পালনের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা মেনে চলতে হবে। সার্ভিস রুলস অনুসরণ করার পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশনাও পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কাজ অন্য ক্যাডারের তুলনায় আলাদা। নানা চ্যালেঞ্জ ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাই দায়িত্ব পালনে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও বিচক্ষণতা জরুরি।

এ সময় আইন প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ৪৫তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে ৮০ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির পর আজ রবিবার (১ নভেম্বর) পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream