সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা
প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।

এর আগে গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা থেকে বিরত থাকতে হবে।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন। তবে এর মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এই শিক্ষক। 

তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমান তিনি কোনো কমিটির পদে নেই। 

বিষয় : শপথ পিএসসি সদস্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।

এর আগে গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা থেকে বিরত থাকতে হবে।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন। তবে এর মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এই শিক্ষক। 

তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমান তিনি কোনো কমিটির পদে নেই। 


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream