বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে কমিটির সদস্যবৃন্দ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ. ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি প্রমূখ।
মতামত