কুয়াকাটার স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে শুরু হলো নতুন উদ্যোগ “Scene to Screen - A Cine Tour in Kuakata”। কুয়াকাটায় চলচ্চিত্রনির্ভর পর্যটন (Film Tourism) বিকাশ এবং একটি স্থায়ী চলচ্চিত্র সংস্কৃতি গড়ার লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগকে এখন থেকে প্রতি মাসে নিয়মিত কর্মসূচি হিসেবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
আয়োজক সংগঠন ‘সিনেমাত্রা’ জানিয়েছে, শুধু সিনেমা প্রদর্শনীতেই এই আয়োজন সীমাবদ্ধ থাকবে না। কুয়াকাটায় স্থায়ী চলচ্চিত্র ইকোসিস্টেম গড়ে তুলতে আগামী পর্বগুলোতে থাকছে:
কুয়াকাটার নৈসর্গিক রূপ রূপালী পর্দায় তুলে ধরতে লোকেশন নির্বাচন (Location Scouting) ও তরুণ নির্মাতাদের জন্য মাস্টারক্লাস।
চলচ্চিত্র শিক্ষার প্রসার, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সন্ধান এবং আমন্ত্রিত চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় (Filmmaker Interaction)।
স্থানীয় তরুণদের চলচ্চিত্র নির্মাণ ও পর্যটননির্ভর নানা উদ্যোগে সরাসরি যুক্ত করা।
কুয়াকাটায় স্থায়ী ফিল্ম কমিউনিটি, দক্ষ স্থানীয় কর্মী (Local Workforce) এবং একটি টেকসই ‘ফিল্ম-ট্যুরিজম ইকোসিস্টেম’ গড়ে তোলা।
আয়োজনটিকে ঘিরে কুয়াকাটার পর্যটন খাত ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে:
নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, "কুয়াকাটার পর্যটন ও জনসম্পৃক্ত সাংস্কৃতিক কার্যক্রমে নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ ইতিবাচকভাবে পাশে থাকবে।"
হোটেল রয়্যাল হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাবেদুর রহমান জানান, এ ধরনের সিনেমা-পর্যটনভিত্তিক উদ্যোগ কুয়াকাটার আবাসন, আতিথেয়তা ও সেবা খাতকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে ধারাবাহিকভাবে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
উপস্থিত সাংবাদিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা কুয়াকাটার ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরতে প্রচারমাধ্যমের গুরুত্ব জোর দিয়ে উল্লেখ করেন।
কুয়াকাটা ফিল্ম সোসাইটি, উন্মুক্ত সিনেমা চত্বর এবং ইএসডিআই ফিল্ম সোসাইটি (বরিশাল)।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (BFFS)।
হোটেল রয়্যাল হেরিটেজ (কুয়াকাটা), আলিফ সাউন্ড ও ট্যুরিস্ট পুলিশ (কুয়াকাটা)।
জেলা তথ্য অফিস (পটুয়াখালী) ও কুয়াকাটা প্রেস ক্লাব।
নাম পদবি ও সংগঠন দায়িত্ব (সিনেমাত্রা) মোবাইল নম্বর
মো: হাফিজউদ্দিন মুন্না প্রতিষ্ঠাতা ও সভাপতি, উন্মুক্ত সিনেমা চত্বর আহ্বায়ক 01711-315557
লুরিহাজ মালসি সভাপতি, কুয়াকাটা ফিল্ম সোসাইটি আহ্বায়ক 01674-980109
জসিম উদ্দিন ইমন সভাপতি, ইএসডিআই ফিল্ম সোসাইটি আহ্বায়ক 01718-460777
মতামত