নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের জন্য দেওয়া স্যাম্পল ওষুধ বাজারে বিক্রির দায়ে এক ফার্মেসী মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে শহরের শের-ই বাংলা সড়কের মেসার্স হায়দার ফার্মেসীতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। সৈয়দপুর থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
এসময় ওই ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ট্যাবলেট ও চিকিৎসকদের জন্য দেওয়া বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ট্যাবলেট জব্দ করে আদালত। পরে ওই ফার্মেসীর মালিক মো. আব্বাছ আলীকে ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০ এর ক ও গ ধারায় ৮ হাজার টাকার অর্থদন্ড দেয় আদালত।
মতামত