বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।এর আগে গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে অন্য সব পেশা, ব্যবসা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা থেকে বিরত থাকতে হবে।সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন। তবে এর মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এই শিক্ষক।  তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমান তিনি কোনো কমিটির পদে নেই। 

বৃহস্পতিবার ভোট, শুক্রবার শপথ

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল প্রকাশের পরেই গেজেট প্রকাশ করা হবে এবং ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় হবে শপথ।৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ।বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ভোট, শুক্রবার শপথ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream