শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও আগুন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও আগুন
জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আসবাবপত্র পুড়ে গেছে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে বাসভবনে প্রবেশ করে। এরপর তারা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনটির অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না।

জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

এসব বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি।

বিষয় : বরিশাল আগুন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও আগুন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আসবাবপত্র পুড়ে গেছে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে বাসভবনে প্রবেশ করে। এরপর তারা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনটির অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না।

জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

এসব বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream