বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চকবাজারে ক্ষতিগ্রস্ত গুদামের মালামাল না সরালে আবারও আগুন ধরতে পারে: ফায়ার সার্ভিস

চকবাজারে ক্ষতিগ্রস্ত গুদামের মালামাল না সরালে আবারও আগুন ধরতে পারে: ফায়ার সার্ভিস

পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডে ১২ থেকে ১৪টি গুদামসহ সাত-আটটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১২ থেকে ১৪টি গুদাম থাকা ছয়তলায় আগুন বেশি ছড়ায়। সাততলার কিছু অংশও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার পরও ক্ষতিগ্রস্ত মালামাল সরানো ও পানি দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত গুদামের মালামাল না সরালে আবারও ঘটনাস্থলে আগুন ধরে যেতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চকবাজারে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এসব তথ্য জানান। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, মার্কেটের ছাতা, প্রসাধনী, আতর ও আতরের বোতলসহ বিভিন্ন পণ্যে গুদামগুলো পরিপূর্ণ ছিল। এসব পণ্যের নিচে তাপ ও ধোঁয়া থাকায় সেগুলো সরিয়ে পানি দিতে হচ্ছে। মালামাল সরানো না হলে আবার আগুন জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালবাগ, সদর দপ্তর সিদ্দিকবাজার ও পলাশী থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, ছয়তলা ও সাততলায় প্রচণ্ড ধোঁয়া ও তাপ ছিল। গুদামগুলো শাটার ও একাধিক তালা দিয়ে বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রচণ্ড তাপ ও ধোঁয়ার মধ্যে তালা কেটে গুদামে প্রবেশ করে আগুন নেভানোর কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসকর্মীদের। অগ্নিকাণ্ডের চ্যালেঞ্জ তুলে ধরে কাজী নাজমুল জামান বলেন, চকবাজারের সরু সড়ক ও যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। এ ছাড়া ভবনের ভেতরে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ফায়ার ফাইটারদের প্রচণ্ড তাপের মধ্যে কাজ করতে হয়েছে। আশপাশের পানির রিজার্ভারগুলো বারবার খালি হয়ে যাওয়ায় পানি সরবরাহেও সমস্যা হয়েছে। পরে রিজার্ভার পরিবর্তন করে আগুন নেভানোর কার্যক্রম চালানো হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা থাকলেও তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, আগুন যেন আশপাশের মার্কেট ও ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। মার্কেটের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও অন্যান্য সংস্থা সহযোগিতা করেছে। ওয়াসা কর্তৃপক্ষও পানি সরবরাহ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন জানিয়ে কাজী নজমুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো নিহত বা অন্য কারও আহত হওয়ার খবর তাঁদের কাছে নেই। গুদামে অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল জানিয়ে তিনি বলেন, আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেগুলো ব্যবহার করে আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনের ধরন বিবেচনায় এটি সলিড ফায়ার হওয়ায় পানি ব্যবহার করা হয়েছে। জ্বালানি বা পেট্রোলজাতীয় পদার্থে আগুন লাগলে পরিস্থিতি অনুযায়ী ফোম ব্যবহার করা হতো।

চকবাজারে মনজুর খান প্লাজায় দোকানে আগুন

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আজ সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগে। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং একই সময়ে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ইউনিটগুলো। তবে রাত ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনটিতে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

চকবাজারে মনজুর খান প্লাজায় দোকানে আগুন

চীনে নোঙর করে থাকা জাহাজে আগুন, নিহত অন্তত ২৫

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া প্রকাশিত একটি ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ার পতাকার অধীনে চলাচল করে। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর জাহাজটিতে আগুন লাগে। দুপুর আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজটি থেকে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজে থাকা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। গত ৩১ আগস্ট জাহাজটি মেরামতের জন্য কিংদাও বন্দরে পৌঁছায়। এর আগে এটি জিয়াংসু প্রদেশ থেকে উত্তরের দিকে যাত্রা করেছিল। আগামী রোববার জাহাজটির কিংদাও ছেড়ে যাওয়ার কথা ছিল। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং জাহাজে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জরুরি ভিত্তিতে অভিযান চালানোর জন্য বিরল এক ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দিয়েছেন। তিনি ‘প্রতিরোধমূলক ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন’ এবং ‘বড় ও ভয়াবহ দুর্ঘটনা দৃঢ়ভাবে প্রতিরোধ’ করার ওপরও জোর দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের নেতৃত্বের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ও প্রধানমন্ত্রী লি ছিয়াং জরুরি উদ্ধারকারী দলগুলোকে ‘আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসায়’ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ‘দ্বিতীয় পর্যায়ের বিপর্যয়’ ঠেকানোর নির্দেশও দিয়েছেন। তিনি চীনের নিরাপত্তা কর্তৃপক্ষকে কর্মক্ষেত্রে থাকা ঝুঁকিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করার এবং এ ধরনের আরও দুর্ঘটনা ঠেকাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বেইহাই শিপবিল্ডিং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের অংশ। এটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বেইহাই শিপবিল্ডিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসার মধ্যে জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত রয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে চীনের কোনো জাহাজ নির্মাণ কারখানায় এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ১৩ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে একজন দমকলকর্মী নিহত হন। তাইওয়ান প্রণালির অপর পারে অবস্থিত ফুজিয়ান প্রদেশটি গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের বিপরীতে অবস্থিত। প্রদেশটি চীনের জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

চীনে নোঙর করে থাকা জাহাজে আগুন, নিহত অন্তত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দাতিয়ারা এলাকার সাবস্টেশনটিতে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream