শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুড়ে ছাই

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ নম্বর এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে মিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ নম্বর এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে মিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream