শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বারহাট্রায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার খুলে রোগীদের সাথে প্রতারণা

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউশী বাজারের চিকিৎসার নামে পল্লী আল্ট্রাসনোগ্রাম এন্ড কনসালটেশন সেন্টারে বছরের পর বছর ধরে চলছে রোগীদের সাথে প্রতারণা। সর্দি কাশি হলে দেওয়া হয় আলট্রাসনোগ্রাম, প্রাথমিক চিকিৎসা নিতে এলে দেওয়া হয় রক্ত পরিক্ষা। অপারেশনের রোগীদের কমিশনের মাধ্যমে দেওয়া শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, ভিতরে পুরুষ  মহিলাদের  ছোটখাটো অপারেশনও করা হয়।

 এ বিষয়ে পল্লী কনসালটেশন এর পরিচালক কবীর হোসেন জানান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আরএমও ভাই আল আমিন ও ডাক্তার সহ ২০ জনের মতো পরিচালনার দায়িত্বে রয়েছে।  সরজমিনে গিয়ে জানা যায়, এখানে যে কোন রোগী রোগ নিয়ে তাদের সেন্টারে গেলেই দেন ২-৫ টা রক্ত পরীক্ষা সাথে আলট্রাসনোগ্রাম পরীক্ষা। পরে নিজে লিখে দেন বিভিন্ন ঔষধপত্র। সেসব ঔষধ পাওয়া যায় স্থানীয় দোকানদার পল্লী চিকিৎসক  দুলাল মিয়ার ফার্মেসীতে। তিনিও বিনিময়ে এলাকার রোগীদের পরিক্ষার জন্য পাঠিয়ে দেন এই ডায়াগনস্টিক সেন্টারে। এই ভাবে সরকারি নিয়ম বহির্ভূতভাবে চলছে রোগীদের চিকিৎসা।

আপনি তো ডাক্তার না তাহলে রোগীকে রক্ত পরীক্ষা ও আলট্রাসনোগ্রাম পরীক্ষা কিভাবে করেন? এমন প্রশ্নের জবাবে কবীর হোসেন জানান, আমি নিজে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় অভিজ্ঞ। আর এ প্রতিষ্ঠানের কোন লাইসেন্স লাগেনা, কারন এটা উদ্বোধন করেছেন নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা সদর হাসপাতালের আরএমও (আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা) মাজহারুল ইসলাম মাজু বলেন, উদ্বোধন এর সময় আমাকে ইনভাইট করেছিল। এখানে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমার কিছু জানা নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বারহাট্রায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার খুলে রোগীদের সাথে প্রতারণা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউশী বাজারের চিকিৎসার নামে পল্লী আল্ট্রাসনোগ্রাম এন্ড কনসালটেশন সেন্টারে বছরের পর বছর ধরে চলছে রোগীদের সাথে প্রতারণা। সর্দি কাশি হলে দেওয়া হয় আলট্রাসনোগ্রাম, প্রাথমিক চিকিৎসা নিতে এলে দেওয়া হয় রক্ত পরিক্ষা। অপারেশনের রোগীদের কমিশনের মাধ্যমে দেওয়া শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, ভিতরে পুরুষ  মহিলাদের  ছোটখাটো অপারেশনও করা হয়।

 এ বিষয়ে পল্লী কনসালটেশন এর পরিচালক কবীর হোসেন জানান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আরএমও ভাই আল আমিন ও ডাক্তার সহ ২০ জনের মতো পরিচালনার দায়িত্বে রয়েছে।  সরজমিনে গিয়ে জানা যায়, এখানে যে কোন রোগী রোগ নিয়ে তাদের সেন্টারে গেলেই দেন ২-৫ টা রক্ত পরীক্ষা সাথে আলট্রাসনোগ্রাম পরীক্ষা। পরে নিজে লিখে দেন বিভিন্ন ঔষধপত্র। সেসব ঔষধ পাওয়া যায় স্থানীয় দোকানদার পল্লী চিকিৎসক  দুলাল মিয়ার ফার্মেসীতে। তিনিও বিনিময়ে এলাকার রোগীদের পরিক্ষার জন্য পাঠিয়ে দেন এই ডায়াগনস্টিক সেন্টারে। এই ভাবে সরকারি নিয়ম বহির্ভূতভাবে চলছে রোগীদের চিকিৎসা।

আপনি তো ডাক্তার না তাহলে রোগীকে রক্ত পরীক্ষা ও আলট্রাসনোগ্রাম পরীক্ষা কিভাবে করেন? এমন প্রশ্নের জবাবে কবীর হোসেন জানান, আমি নিজে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় অভিজ্ঞ। আর এ প্রতিষ্ঠানের কোন লাইসেন্স লাগেনা, কারন এটা উদ্বোধন করেছেন নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা সদর হাসপাতালের আরএমও (আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা) মাজহারুল ইসলাম মাজু বলেন, উদ্বোধন এর সময় আমাকে ইনভাইট করেছিল। এখানে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমার কিছু জানা নেই।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream