নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী সফল অভিযানে নিষিদ্ধ ৬০০ ( ছয়শত) পিচ ইয়াবা বড়িসহ একজন নেশা ব্যবসায়ী কে পাকড়াও করেছে প্রশাসন।
নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় অদ্যই ইং ২৬/১১/২০২৬ তারিখ দুপুর অনুমান ০১:৪৫ ঘটিকায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকা থেকে একজন কে আটক করা হয়।
জানা যায়, আটককৃত আসামীর নাম, মোঃ সুমন (৩৫) পিতা- মোঃ ময়েন উদ্দিন, সাং-হলুদবিহার, ইউপি- বিলাশবাড়ী, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। এসময় তার হেফাজত হতে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা বড়ি উদ্ধার করার পর পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত