বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর মাওলানা শহিদুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে আয়োজিত রুকন সম্মেলনে তাকে শপথবাক্য পাঠ করান বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক ও আব্দুল লতিফ বাবু, সদ্য বিদায়ী উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান।
এ সময় শাজাহানপুর উপজেলা জামায়াতের পুরুষ ও মহিলা রুকনগণ উপস্থিত ছিলেন।
মতামত