কুষ্টিয়া জেলা কারাগারের সামনে ভোরবেলা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা যায়, আজ ভোরের দিকে কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি । বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। এ বিষয়ে জেল সুপার শরিফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান আজ ভোরে কে বা কারা এসে ককটেল বোমা নিক্ষেপ করেছে তবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বিষয়টি তদন্ত করছেন তারা ।
তবে এ বিষয়ে জেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
মতামত