বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে গ্রেফতারের পর কারাগারে গেলেন সাবেক এমপি বদির ছেলেসহ চারজন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে গ্রেফতারের পর কারাগারে গেলেন সাবেক এমপি বদির ছেলেসহ চারজন
সিলেটে গ্রেফতারের পর কারাগারে গেলেন সাবেক এমপি বদির ছেলেসহ চারজন

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেটে গ্রেফতারের পর তাদের কক্সবাজার আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ কাউন্সিলর।

বৃহস্পতিবার সকালে কঠোর পুলিশি নিরাপত্তায় সড়কপথে তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ তাদের কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের খবর পাওয়ার পর কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে যায়। বুধবার আসামিদের দায়িত্ব বুঝে নিয়ে রাতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারে পৌঁছান।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে আদালতে তোলা হয়। টেকনাফে সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।’

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয় : সাবেক এমপি বদি ছেলে ও ভাই চারজন কারাগারে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


সিলেটে গ্রেফতারের পর কারাগারে গেলেন সাবেক এমপি বদির ছেলেসহ চারজন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেটে গ্রেফতারের পর তাদের কক্সবাজার আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ কাউন্সিলর।

বৃহস্পতিবার সকালে কঠোর পুলিশি নিরাপত্তায় সড়কপথে তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ তাদের কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের খবর পাওয়ার পর কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে যায়। বুধবার আসামিদের দায়িত্ব বুঝে নিয়ে রাতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারে পৌঁছান।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে আদালতে তোলা হয়। টেকনাফে সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।’

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream