বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সদরপুরে ময়লার স্তূপে খাবার খুঁজছে শিশু, পাশে অপেক্ষায় কুকুর

একদিকে ক্ষুধার্ত শৈশব, অন্যদিকে উচ্ছিষ্ট খাবারের অপেক্ষায় একটি কুকুর। একই ময়লার স্তূপের পাশে দাঁড়িয়ে দুজনেই যেন অপেক্ষা করছে—কেউ একটু খাবারের জন্য, কেউ বেঁচে থাকা খাবারের আশায়।

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের দ্বিতীয় তলা  ভবনের পেছনে বিকেল ৪ টার দিকে দেখা যায় হৃদয়বিদারক এ দৃশ্য।

ময়লার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে এক শিশু। তার পাশেই দাঁড়িয়ে একটি কুকুর। শিশুটি খাবার খাওয়া শেষ করে সরে গেলে সেই উচ্ছিষ্ট খাবার খাবে কুকুরটি।

দৃশ্যটি দেখে কাছে গিয়ে শিশুটির পরিচয় জানার চেষ্টা করেন সাংবাদিক কবির হোসাইন। 

কবির হোসাইন বলেন, বুধবার(২৫:নভেম্বর) বিকেল ৪ টার দিকে দেখি লাল জামা পরা এক অজ্ঞাত শিশু ময়লার স্তুপ থেকে খাবার খুজছে, তার পাশেই খাবারের জন্য অপেক্ষা করছে একটি কুকুর। দৃশ্যটি আমার হৃদয় ছুয়ে যায়। ছেলেটির কাছে তার পরিচয় জানার চেস্টা করি কিন্ত ছেলেটি কোন কথা বলে না।

জিজ্ঞেস করি, তোমার নাম কী? তোমার বাড়ি কোথায়? বাবা-মায়ের নাম কী?

কিন্তু শিশুটি কোনো কথা বলে না। শুধু মাথা নেড়ে জানায়, সে কিছু বলতে চায় না কিংবা বলতে পারছে না।

তাকে প্রশ্ন করি, তুমি কি হারিয়ে গেছো? তোমার বাবা-মা কোথায়?

নীরব শিশুটির কাছ থেকে মেলেনি কোনো উত্তর। জানা যায়নি তার নাম, পরিচয় কিংবা পরিবারের ঠিকানা।

এরপর পাশের মসজিদে আসরের নামাজ আদায় করতে যাই। সময় লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট। নামাজ শেষে ফিরে এসে দেখি, শিশুটি আর সেখানে নেই।

কোথায় গেল সে? কে তার খোঁজ রাখে? তার পরিবার কি জানে, তাদের সন্তান উপজেলা প্রশাসনের ভবনের পেছনে ময়লার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে?

এই শিশুটিও কারও বুকের ধন। কোনো মায়ের আদরের সন্তান, কোনো বাবার স্বপ্ন। অথচ তার শৈশবের এমন করুণ দৃশ্য আমাদের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।

শিশুটির পরিচয় জানা গেলে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া কিংবা প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যেত। 

সদরপুরের সচেতন মানুষের কাছে অনুরোধ, কেউ যদি শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

একটি শিশুর ক্ষুধা শুধু তার পরিবারের নয়, আমাদের সবার মানবিক দায়িত্বের প্রশ্ন।

এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল মনে করেন,পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদের একটি শিশুও  যেন অনাদর অবহেলায় পরে না থাকে সেদিকে সরকারের সংশ্লিস্ট দপ্তরের সু-দৃস্টি  দেওয়া  উচিত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সদরপুরে ময়লার স্তূপে খাবার খুঁজছে শিশু, পাশে অপেক্ষায় কুকুর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream