বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পরমাণু প্রযুক্তিতে ইরানকে থামানো যাবে না: এসলামি

পরমাণু প্রযুক্তিতে ইরানকে থামানো যাবে না এসলামি

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, পারমাণবিক প্রযুক্তির অগ্রগতিতে ইরানের যে যাত্রা, তা কোনোভাবেই থামানো সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে গিলান প্রদেশের রাশতে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রযাত্রার অংশ হিসেবে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ এসলামি বলেন, উন্নত প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ এবং বৈজ্ঞানিক সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি দেশের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। আর এ কারণেই শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর অসন্তুষ্ট। তারা চায় না, ইরানের জনগণ এসব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করুক।

তিনি বলেন, উন্নত প্রযুক্তিতে স্বাধীন দেশগুলোর প্রবেশাধিকার সীমিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্বশক্তিগুলোর। ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া বিভিন্ন আইন ও নীতিতেও এর প্রতিফলন দেখা যায়।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের চিঠি ও বক্তব্যের প্রসঙ্গ তুলে এসলামি বলেন, দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ইরানকে এই প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর হতে বাধা দেওয়ার চেষ্টা করছে। অথচ পারমাণবিক প্রযুক্তি মানবজাতির একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন। আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এই প্রযুক্তি ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছু শক্তিধর দেশের রাজনৈতিক অবস্থান যুক্তিনির্ভর নয়। যখন তাদের হাতে তথ্য-প্রমাণভিত্তিক যুক্তি থাকে না, তখন তারা নানা অভিযোগ ও সাজানো ঘটনা সামনে এনে ইরানের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করে। এর মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়—এমন অভিযোগও রয়েছে।

এসলামির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মহল থেকে প্রকাশিত তথ্য-নথি প্রমাণ করে, এসব প্রচারণার মূল উদ্দেশ্য ইরানের অগ্রগতি বাধাগ্রস্ত করা। তবে ইরানের অগ্রযাত্রা নির্ভর করছে জ্ঞান, গবেষণা, সক্ষমতা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর।

তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি একটি দেশের বৈজ্ঞানিক সক্ষমতা ও জাতীয় সম্পদ তৈরির গুরুত্বপূর্ণ উৎস। ইরানের পরমাণু শক্তি সংস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো গবেষণার ফলাফল দ্রুত পণ্য ও সেবায় রূপান্তর করা। ফলাফলভিত্তিক গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান অল্প সময়ের মধ্যেই বাস্তব উৎপাদনে কাজে লাগানো সম্ভব।

কৃষি খাতে বিকিরণ প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে এসলামি বলেন, দেশের কৃষিপণ্যের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমানো এখন গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির সুযোগও তৈরি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরমাণু প্রযুক্তিতে ইরানকে থামানো যাবে না: এসলামি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream