বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশজুড়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা, বন্ধ ২৯টি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশজুড়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা, বন্ধ ২৯টি
দেশজুড়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা, বন্ধ ২৯টি

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বোরো মৌসুম এবং আসন্ন ঈদুল আজহাকে ঘিরে গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ ও প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যাংকের ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে গত ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের জন্য ঋণ দেওয়ার কার্যক্রম চললেও বন্ধ থাকা শাখার গ্রাহকেরা এই সুবিধা নিতে পারছেন না। পাশাপাশি ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ পেতেও সমস্যায় পড়ছেন তাঁরা।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দারিদ্র্য কমানো, কর্মসংস্থান তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির বর্তমান সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা, বন্ধ ২৯টি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream