বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরকারের উদ্যোগে দেশে ফিরলেন লিবিয়ায় থাকা ১৭৩ বাংলাদেশি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারের উদ্যোগে দেশে ফিরলেন লিবিয়ায় থাকা ১৭৩ বাংলাদেশি
সরকারের উদ্যোগে দেশে ফিরলেন লিবিয়ায় থাকা ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়েছে, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয় : বাংলাদেশ প্রবাসী লিবিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


সরকারের উদ্যোগে দেশে ফিরলেন লিবিয়ায় থাকা ১৭৩ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়েছে, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream