বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নিজের প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশসহ ১৪টি অর্থনৈতিক অঞ্চলের ওপর নতুন করে একগুচ্ছ শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর, উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও বাণিজ্য নীতি নিয়ে ‘ধারা ৩০১’ (Section 301) তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি সরকারগুলোর নীতি ও আচরণ মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের ওপর অন্যায়ভাবে প্রভাব ফেলছে কি না, তা এই তদন্তে খতিয়ে দেখা হয়েছে।

প্রস্তাবিত নতুন শুল্কের হার দেশ ও পণ্যভেদে ভিন্ন হবে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্যান্য দেশের ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য হতে পারে। তবে আগে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা (ক্যাপ) বা বাণিজ্য চুক্তির শর্তের কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমতে পারে। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্তের আগে গণশুনানি ও মতামত গ্রহণের প্রক্রিয়া থাকায় এটি কার্যকর হতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।

এই তদন্ত ও শুল্কের আওতায় থাকা ১৪টি অর্থনৈতিক অঞ্চল হলো

চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প আমেরিকায় দেশীয় উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির যুক্তিতে বারবার শুল্ক আরোপের পদক্ষেপ নিচ্ছেন।

বিষয় : বাংলাদেশ হাইকমিশন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নিজের প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশসহ ১৪টি অর্থনৈতিক অঞ্চলের ওপর নতুন করে একগুচ্ছ শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর, উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও বাণিজ্য নীতি নিয়ে ‘ধারা ৩০১’ (Section 301) তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি সরকারগুলোর নীতি ও আচরণ মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের ওপর অন্যায়ভাবে প্রভাব ফেলছে কি না, তা এই তদন্তে খতিয়ে দেখা হয়েছে।

প্রস্তাবিত নতুন শুল্কের হার দেশ ও পণ্যভেদে ভিন্ন হবে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্যান্য দেশের ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য হতে পারে। তবে আগে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা (ক্যাপ) বা বাণিজ্য চুক্তির শর্তের কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমতে পারে। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্তের আগে গণশুনানি ও মতামত গ্রহণের প্রক্রিয়া থাকায় এটি কার্যকর হতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।

এই তদন্ত ও শুল্কের আওতায় থাকা ১৪টি অর্থনৈতিক অঞ্চল হলো

চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প আমেরিকায় দেশীয় উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির যুক্তিতে বারবার শুল্ক আরোপের পদক্ষেপ নিচ্ছেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream