বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনতা পাবনা এক্সপ্রেস সহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বুধবার সকাল থেকে মানববন্ধন কর্মসূচি পালন করছে। স্টেশনের প্ল্যাটফর্মের পাশে রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর অতিক্রমকালে আটকা পড়ে। পাশাপাশি ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে। 

লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেস সহ সকল আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় ।

মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র। চলনবিলবেষ্টিত এই স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এখানকার লোকজন ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা চলতি সপ্তাহে শুরু হওয়া পাবনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের আপ ও ডাউন—উভয় ক্ষেত্রেই লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান। পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাঁদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবিনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রেন অবরোধকারীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream