বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে কার্বারি-হেডম্যান ও স্থানীয়দের সমাবেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। অবরোধের ফলে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে অবিলম্বে অবরোধ প্রত্যাহার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দ্রুত সংকটের সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাড়িপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি ও অভিযোগ তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন গঠন করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সাজেকে গিয়ে অবরোধকারী সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে পূর্বের তিন দফা দাবির পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি দাবি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হলেও জেএসএস (সন্তু লারমা গ্রুপ)-এর সশস্ত্র সদস্যদের দ্রুত সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার করা হয়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতির মাধ্যমে সভাপতির পদ থেকে পদত্যাগের পাশাপাশি সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন। একই বিবৃতিতে চলমান সড়ক অবরোধের বিরোধিতা করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দেওয়া হয়। তবে সংগঠনটির সভাপতি পদত্যাগ ও অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা।

বিবৃতিতে বলা হয়, সাজেক ইউনিয়নে ৫০টিরও বেশি গ্রাম রয়েছে। এসব গ্রামের হাজার হাজার মানুষের জীবন-জীবিকা গঙ্গারাম বাজার, উজো বাজার ও মাচালং বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিনের সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ সংগ্রহ করতে পারছেন না। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষ আর্থিক সংকটের মুখে পড়েছেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে যাতায়াত এবং চিকিৎসাসেবা গ্রহণেও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।

লিখিত বক্তব্যে অবরোধের কারণে সৃষ্ট সংকটের উদাহরণ হিসেবে গত ৭ নভেম্বর উপযুক্ত চিকিৎসার অভাবে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়। এছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধ বিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জন ব্যক্তির ১১টি মোটরসাইকেলের তার কেটে দিয়ে তাদের আর্থিক ক্ষতিসাধন করেছে বলেও অভিযোগ তোলা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, বাঘাইহাট, বাইবাছড়া, তালে বাইবাছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার সাধারণ মানুষ চলমান অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষকে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা, পিকেটিংয়ে যেতে চাপ প্রয়োগ, ছবি তুলে হয়রানি এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সাজেকের সাধারণ জনগণ চলমান সড়ক অবরোধকে সমর্থন করেন না। তাদের অভিযোগ, কতিপয় ব্যক্তি ইউপিডিএফের মদদ ও প্ররোচনায় নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা আরও জানান, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি এবং সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি নামে কয়েকটি সংগঠনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের দাবি, এসব সংগঠন ইউপিডিএফের নির্দেশনা ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

সাজেক এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অবিলম্বে অন্যায় ও জনদুর্ভোগ সৃষ্টিকারী সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক সড়ক যোগাযোগ ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং অবরোধের নামে হয়রানি ও হুমকির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শেষাংশে সাজেক এলাকার কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হয়, চলমান সংকট দ্রুত নিরসন করে অবরোধ প্রত্যাহার করা না হলে তারা বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে কার্বারি-হেডম্যান ও স্থানীয়দের সমাবেশ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream