বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮৫ পদের মধ্যে শূন্য ৯০টি, ব্যাহত চিকিৎসাসেবা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও কর্মচারীর অভাবে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা। পাশাপাশি তিন বছর ধরে অ্যাম্বুলেন্স চালক না থাকায় বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। চালকের অভাবে হাসপাতালের গ্যারেজে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় গাড়ি দুটির গায়ে জমেছে ধুলাবালির স্তূপ, দেখা দিয়েছে নষ্ট হওয়ার আশঙ্কা। জরুরি প্রয়োজনে হাসপাতালের অ্যাম্বুলেন্সসেবা না পেয়ে রোগীদের বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে।

প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে জনবল সংকট চললেও এর সমাধান হচ্ছে না। ফলে সীমিতসংখ্যক চিকিৎসক ও কর্মচারীকে অতিরিক্ত চাপ নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। অন্যদিকে প্রয়োজনীয় অবকাঠামো ও আবাসন সুবিধার অভাবেও ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিংসহ মোট ২৮৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৮৯ জন। প্রেষণে রয়েছেন ৯ জন, স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন একজন এবং ছুটিতে রয়েছেন তিনজন। সব মিলিয়ে শূন্য রয়েছে ৯০টি পদ।

চিকিৎসকদের ক্ষেত্রে অনুমোদিত ৪৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৫ জন। এর মধ্যে চারজন প্রেষণে ঢাকার বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করছেন। একজন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং দুজন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। শূন্য রয়েছে ১৮টি পদ। দীর্ঘদিন ধরে মেডিসিন, কার্ডিওলজি, অর্থোপেডিকস, সার্জারি, অপথালমোলজি এবং চর্ম ও যৌন রোগের জুনিয়র কনসালট্যান্ট নেই। ফলে এসব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

নার্সিং বিভাগেও রয়েছে জনবল ঘাটতি। নার্সিং সুপারভাইজারের দুটি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন একজন। অন্যদিকে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের ৪০টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৩৬ জন। এ পদে তিনজন প্রেষণে এবং দুজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

তৃতীয় শ্রেণির নিয়মিত কর্মচারীদের ৮৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫৭ জন। এ শ্রেণিতে দুজন প্রেষণে থাকায় শূন্য পদ রয়েছে ৩২টি। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ৪৩ জনের বিপরীতে কর্মরত রয়েছেন ৪০ জন। শূন্য রয়েছে তিনটি পদ। চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৩১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১০ জন। এ শ্রেণিতে শূন্য পদ রয়েছে ২১টি।

এ ছাড়া অফিস সহায়ক, কুক মশালচী ও পরিচ্ছন্নতাকর্মীর পদেও রয়েছে সংকট। অফিস সহায়কের ১০টি পদের বিপরীতে কর্মরত তিনজন, কুক মশালচীর তিনটি পদের বিপরীতে দুজন এবং পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদের বিপরীতে রয়েছেন দুজন। হাসপাতালের তথ্য অনুযায়ী, চতুর্থ শ্রেণি ও আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রেও জনবল ঘাটতি রয়েছে।

শুধু চিকিৎসক ও সাধারণ কর্মচারী নয়, গুরুত্বপূর্ণ কারিগরি পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। গত তিন বছর ধরে হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স চালক নেই। এ ছাড়া গত ১০ বছর ধরে জুনিয়র মেকানিকের পদটি শূন্য রয়েছে। এক্স-রে টেকনিশিয়ান ও অপারেটরের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতেও ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়। চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেককে। প্রতিদিন এ হাসপাতালে প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। অথচ সেখানে নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছেন মাত্র চারজন চিকিৎসক। ফলে বিপুলসংখ্যক রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে রোগীদের অপেক্ষার সময় বাড়ার পাশাপাশি চিকিৎসকদের ওপরও বাড়ছে কাজের চাপ।

জনবল সংকটের পাশাপাশি হাসপাতালটির অবকাঠামোগত সমস্যাও রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব সমস্যা নিরসনে ১৬ দফা উন্নয়ন প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালের নির্ধারিত স্টোর নির্মাণ, সীমানাপ্রাচীর মেরামত ও উঁচু করা, পুরোনো হাসপাতাল ও আবাসিক ভবন সংস্কার এবং রং করা। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য আবাসিক কোয়ার্টারের ব্যবস্থা, রোগীদের জন্য আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং টিউবওয়েল মেরামত ও স্থাপনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া হাসপাতাল ও আবাসিক কোয়ার্টারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, জরুরি বিভাগের আয়তন বৃদ্ধি ও আধুনিকায়ন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ২০ কক্ষবিশিষ্ট ডরমিটরি নির্মাণ, ক্যান্টিন ও আবাসিক মেডিকেল কর্মকর্তার কক্ষ স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বাহাদুরপুর সেনগ্রাম সাব-সেন্টার পুনঃস্থাপন, বহির্বিভাগে চিকিৎসকদের বসার কক্ষ নির্মাণ, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পিট স্থাপন, মসজিদের উন্নয়ন এবং রান্নাঘর সংস্কারের বিষয়ও রয়েছে ওই প্রস্তাবে।

ভবিষ্যৎ পরিকল্পনায় হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা আধুনিকায়ন, নতুন ভবন নির্মাণ এবং রোগীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে হাসপাতালের অভ্যন্তরে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ব্যাপারে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান বলেন, “হাসপাতালে গড়ে ৮০-৯০ জন রোগী ভর্তি থাকে। আশপাশের উপজেলা থেকেও অনেক রোগী এখানে ভর্তি থাকে। চিকিৎসক ও জনবল সংকট থাকায় অতিরিক্ত চাপ ও দায়িত্ব নিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্যপদে চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক, টেকনিশিয়ান ও অপারেটরদের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা রাখি সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসক ও জনবল সংকটের সমস্যা সমাধান হবে।”

তিনি আরও বলেন, “আমি যোগদানের পর থেকেই হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করছি। সংকট কেটে গেলে এখানে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮৫ পদের মধ্যে শূন্য ৯০টি, ব্যাহত চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream